আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

সিলেটে মেহেদীর রঙ শুকানোর আগেই স্বামীর বাড়ির রান্নাঘরে অগ্নিদগ্ধ হয়ে নববধুর মৃত্যু

সিলেটে মেহেদীর রঙ শুকানোর আগেই স্বামীর বাড়ির রান্নাঘরে অগ্নিদগ্ধ হয়ে নববধুর মৃত্যু

ছবিঃ সংগৃহীত


মেহেদীর রঙ শুকানোর আগেই স্বামীর বাড়ির রান্নাঘরে অগ্নিদগ্ধ হয়ে রেছনা বেগম (২৫) নামের এক নববধুর মৃত্যু হয়েছে। সিলেটের বিশ্বনাথ উপজেলায় এ ঘটনাটি ঘটে ।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ (বিলপাড়) গ্রামের আব্দুল মালিকের বাড়িতে অগ্নিদগ্ধের ঘটনা সংগঠিত হয়।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী নববধু রেছনা বেগম খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ (বিলপাড়) গ্রামের আব্দুল মালিকের স্ত্রী এবং একই উপজেলার অলংকারী ইউনিয়নের আলমনগর গ্রামের আব্দুর রাজ্জাকের কন্যা। চলতি বছরের ২ জানুয়ারী পারিবারিকভাবে আব্দুল মালিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিলেন রেছনা বেগম। আর বিয়ের মাত্র ১৬ দিনের মাত্রায় নববধু রেছনা বেগমের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় নববধুর পিতার পরিবারের দাবী হচ্ছে রেছনাকে স্বামীর বাড়িতে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে রোববার রাত ১১টার দিকে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জিজ্ঞাসাবাদের জন্য নববধুর স্বামী আব্দুল মালিক (৩৪)’কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারী) আব্দুল মালিককে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও আব্দুল মালিকের পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে নববধু রেছনা বেগমের স্বামী আব্দুল মালিক পরিবারের সদস্যদের সাথে করে তার বড় ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিলেটের একটি ক্লিনিকে যান। আর আব্দুল মালিকের ছোট ভাই শসা বিক্রির জন্য স্থানীয় বাজারে যান। তাই তখন আব্দুল মালিকের নববধু রেছনা বেগম ও ৮ বছর বয়সী এক শিশু ভাগ্নী ছাড়া বাড়িতে আর কেউ ছিলেন না।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে আব্দুল মালিকের বসতঘরের রান্নাঘর থেকে হঠাৎ আসা চিৎকার শুনে প্রতিবেশী এক মেয়ে এগিয়ে আসেন। তবে তখন ভেতর থেকে রান্নাঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশী মেয়েটি দরজার অদূরের একটি ছিদ্র দিয়ে হাত ঢুকিয়ে দরজাটি খুলে দেখেন নববধু রেছনার পুরো শরীরে জ্বলছে আগুন। বিষয়টি দেখার সাথে সাথেই বাড়ির লোকজনও এগিয়ে আসেন এবং আশঙ্কাজনক অবস্থায় রেছনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যায় নববধু রেছনা বেগম।

জিজ্ঞাসাবাদের জন্য মৃত্যুবরণকারী নববধু রেছনা বেগমের স্বামী আব্দুল মালিককে আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় বলেন, রেছনা বেগমের পরিবার দাবী করছে স্বামীর বাড়িতে রেছনাকে নির্যাতন করা হয়েছে। এরই প্রেক্ষিতে তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ও আজ (সোমবার) আদালতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে রেছনা বেগমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও চলছে।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, পোস্ট মর্টাম রির্পোট পাওয়ার পর ও সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)