আজ সোমবার | ০৯ মার্চ ২০২৬

 শিরোনাম
দুবাইয়ে বোমায় নিহত সালেহ আহমদের মরদেহ ফিরলো, বড়লেখায় যাচ্ছেন আরিফ কমলগঞ্জে প্রাইভেটকার নিয়ে প্রকাশ্যে তরুণীকে অপহরণের চেষ্টা সিলেটে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ যুবক আটক, দুই ভিকটিম উদ্ধার হাদি হত্যার প্রধান আসামী ভারতে গ্রেফতার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা বললেন ফয়সাল অপরাধীদের ব্যাপারে তদবির চলবে না, কেউ তদবির করলে তাকেও ধরেন পুলিশকে আরিফ সিলেটে শ্যালিকার সাথে অশ্লীল ছবি-ভিডিও, ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক বিয়ানীবাজারে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত বিয়ানীবাজারেও তেল কেনার হিড়িক, ফিলিং স্টেশনগুলোতে ভিড় গোলাপগঞ্জে ঈদ বাজার জমে উঠছে

সিলেটে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ যুবক আটক, দুই ভিকটিম উদ্ধার

সিলেটে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ যুবক আটক, দুই ভিকটিম উদ্ধার

ছবিঃ সংগৃহীত


সিলেট নগরীতে দুই ব্যাক্তিকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং ঘটনার সময় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুই ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

 

রোববার (৮ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে নগরীরর জিন্দাবাজার তাতীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে রাতেই কোতোয়ালী মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম রোববার দিবাগত রাত ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

 

পুলিশ জানায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার মাহতাবপুর গ্রামের বাসিন্দা সুহেল সরকার (২২) বর্তমানে সিলেটের জালালাবাদ এলাকার গোয়াবাড়ীতে বসবাস করেন। রোববার সন্ধ্যায় কোতোয়ালী থানার তাঁতিপাড়া পয়েন্ট থেকে ১৪–১৫ জন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক অপহরণ করে তাঁতিপাড়ার ‘নাজমা নিবাস’  নামের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়।

 

সেখানে তাকে ধারালো চাকু ও কাঁচি দিয়ে ভয়ভীতি দেখিয়ে এবং লোহার রড ও স্টিক দিয়ে মারধর করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে নগদ টাকা আদায় করা হয় এবং ব্যবহৃত একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয় তারা। পরে ভিকটিমের জামাকাপড় খুলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

 

ঘটনার পর সুহেল সরকার বিষয়টি পুলিশকে অবগত করলে কোতোয়ালী মডেল থানা পুলিশর একটি টিম অভিযান চালায়। অভিযানে তাঁতিপাড়ার নাজমা নিবাসের দ্বিতীয় তলা থেকে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্যকে আটক করা হয়।

 

আটকরা হলেন নগরীর গোটাটিকর এলাকার মো. সেলিম আহমদের ছেলে তানজিম মাহবুব নিশান (২১), শাহজালাল উপশহর এলাকার মোক্তাদিরের ছেলে আহসান হাবিব মুন্না (১৯), সুনামগঞ্জের ছাতক উপজেলার মন্ডলপুর গ্রামের ফয়জুল করিমের ছেলে বর্তমানে হাওয়াপাড়া এলাকার বাসিন্দা জুবাইন আহমদ (১৯), জালালাবাদ থানার আমানতপুর এলাকার আব্দুল মন্নানের ছেলে বর্তমানে শিবগঞ্জ লামাপাড়া এলাকার বাসিন্দা সুফিয়ান আহমদ (১৯), এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকার আনোয়ার মিয়ার ছেলে জাকির হোসেন (১৯), কাজীটুলা এলাকার আবুল হোসেনের ছেলে মারজান (১৯), সুনামগঞ্জের ছাতক উপজেলার রায়সত্তরপুর গ্রামের সুজন মিয়ার ছেলে বর্তমানে হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা মোসাদ্দেক আলী (১৮), হাওয়াপাড়া এলাকার বাসিন্দা রুমান আহমদের ছেলে ফারদিন আহমদ (১৮), শিবগঞ্জ মজুমদারপাড়ার রতনের ছেলে জয়নাল আবেদীন রাব্বি (১৮) এবং হাওয়াপাড়া এলাকার বাসিন্দা মানিক মিয়ার ছেলে মিজান আহমদ (১৮)।

 

অভিযানের সময় তাদের হেফাজত থেকে আরেক ভিকটিম প্রবাসী জাহিদ আহমদ (৪২)কে উদ্ধার করা হয়। জাহিদ আহমদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা এলাকায়।

 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)