আজ সোমবার | ০৯ মার্চ ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে মাটি বাণিজ্য, কমছে আবাদি জমি! দুবাইয়ে বোমায় নিহত সালেহ আহমদের মরদেহ ফিরলো, বড়লেখায় যাচ্ছেন আরিফ কমলগঞ্জে প্রাইভেটকার নিয়ে প্রকাশ্যে তরুণীকে অপহরণের চেষ্টা সিলেটে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ যুবক আটক, দুই ভিকটিম উদ্ধার হাদি হত্যার প্রধান আসামী ভারতে গ্রেফতার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা বললেন ফয়সাল অপরাধীদের ব্যাপারে তদবির চলবে না, কেউ তদবির করলে তাকেও ধরেন পুলিশকে আরিফ সিলেটে শ্যালিকার সাথে অশ্লীল ছবি-ভিডিও, ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক বিয়ানীবাজারে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত বিয়ানীবাজারেও তেল কেনার হিড়িক, ফিলিং স্টেশনগুলোতে ভিড়

বিয়ানীবাজারে মাটি বাণিজ্য, কমছে আবাদি জমি!

বিয়ানীবাজারে মাটি বাণিজ্য, কমছে আবাদি জমি!

ফাইল ছবি


বিয়ানীবাজারে ফসলি জমি থেকে অবাধে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। আইনের তোয়াক্কা না করেই এক্সকাভেটর (ভেকু) দিয়ে কৃষিজমির টপ সয়েল কেটে তা ডাম্প ট্রাকে করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এতে একদিকে কমে যাচ্ছে আবাদি জমি, অন্যদিকে ভারী যান চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক ও পরিবেশ।


ফসলি জমিতে এক্সকাভেটর (ভেকু) বসিয়ে কেটে নেওয়া হচ্ছে টপ সয়েল। এসব মাটি ডাম্প ট্রাক ও সড়কে নিষিদ্ধ ট্রলির মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এতে যেমন ফসল উৎপাদনের জমি কমে যাচ্ছে, তেমনি ঝুঁকির মুখে পড়ছে এলাকার ব্রিজ, রাস্তাঘাট ও বসতবাড়ি। ভারী ট্রাক চলাচলের কারণে গ্রামীণ ও পাকা সড়কেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

 

সরেজমিনে দেখা যায়, মাটি ব্যবসায়ীরা ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে তা বিভিন্ন বাড়ি-ভিটা ভরাট, পুকুর ভরাট এবং ইটভাটায় বিক্রি করছেন। উপজেলার বিভিন্ন স্থানে নির্বিচারে চলছে মাটি কাটা। এতে একদিকে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে আশপাশের ঘরবাড়িও ঝুঁকির মুখে পড়ছে। এছাড়া মাটিবোঝাই ভারী ডাম্প ট্রাক চলাচলের কারণে ধুলোবালিতে পরিবেশ দূষণও বাড়ছে। উপজেলা জুড়ে অন্তত ৩০টি স্থানে জমজমাটভাবে চলছে এই মাটি কাটার ব্যবসা।

 

উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, “কৃষিজমির টপ সয়েল কেটে নেওয়ার ফলে জমির শ্রেণি পরিবর্তন হয়ে যাচ্ছে। এভাবে নির্বিচারে মাটি কাটা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে ফসলি জমি আশঙ্কাজনক হারে কমে যাবে এবং ফসল উৎপাদনও হ্রাস পাবে।”

তিলপাড়া এলাকার বাসিন্দা রিপন বলেন, “আমার বাড়ির পেছনে সরকারি রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে মাটিবোঝাই ভারী ট্রাক চলাচল করায় রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, অবৈধভাবে মাটি পরিবহনের অভিযোগে একটি ট্রাক আটক করা হয়েছে। মাটি কাটা বন্ধে অভিযান আরও জোরদার করা হবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মজুমদার বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী কৃষিজমির টপ সয়েল কাটা দণ্ডনীয় অপরাধ এবং এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তিনি জানান, শিগগিরই এ বিষয়ে অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, জমির শ্রেণি পরিবর্তনের জন্য সরকারি অনুমোদন প্রয়োজন। এছাড়া ছোট সড়ক দিয়ে ভারী ডাম্প ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে কৃষিজমি থেকে মাটি কাটা ও ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কৃষিজমি থেকে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)