আজ শনিবার | ১৫ আগস্ট ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে স্বামীর বসতঘরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু সিলেট-তামাবিল সড়ক দূর্ঘটনায় কানাইঘাটের যুবক নিহত গ্যাস সংকটে পাম্প বন্ধ, সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ সিলেটে তিন খু/ন, ছোরা উদ্ধারের পর যে বর্ণনা দিল পুলিশ বিয়ানীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩ জকিগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলার মামলার আসামিসহ গ্রেফতার ৩ যেভাবে ‘রহস্য উদঘাটন’ করল পুলিশ সিলেট ট্রিপল মার্ডারের সিলেটে দম্পতি সহ তিনজন খুন, সন্দেহভাজন বাবুল আটক গোয়াইনঘাট সীমান্তে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে নগরে নিজ বাসায় কাজের মেয়েসহ বৃদ্ধ দম্পত্তি খুন

বিয়ানীবাজারে স্বামীর বসতঘরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু

বিয়ানীবাজারে স্বামীর বসতঘরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু

ছবি: প্রতীকী


বিয়ানীবাজারে গলায় ওড়না পেঁচিয়ে রিপা আক্তার (২৪) নামের এক গৃহবধূ আত্ম হ ত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার) দুপুরে উপজেলার চারখাই ইউনিয়নের পইলগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিপা আক্তার ওই গ্রামের রাসেল আহমদের স্ত্রী এবং আব্দুর রহমানের মেয়ে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর অনুমান ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময় গৃহবধূ রিপা আক্তার সবার অজান্তে নিজ বসতঘরের শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁ স দেন। দীর্ঘক্ষণ রুমের দরজা বন্ধ দেখে স্বামী রাসেল আহমদ ও পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

 

পরবর্তীতে পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

 

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল করিম বলেন, লাশ ময়না তদন্তের জন্য সিলেট মর্গে প্রেরণ করা হচ্ছে|

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)