আজ রবিবার | ১৫ নভেম্বর ২০২৬

 শিরোনাম
সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক জৈন্তাপুরে পুলিশের অভিযান, ভারতীয় টমেটোসহ আটক ৪ জন শীত আসছে, সিলেটে পর্যটক বরণে প্রস্তুত েশের ফুটবলে নতুন তারকার আবির্ভাব, আলোচনায় সিলেটের ফারহান আলী বিয়ানীবাজারের দেউলগ্রামে শিশু ধর্ষণ, মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে? বড়লেখায় রাতে গ্রেপ্তার, দিনেই জামিনে মুক্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিয়ানীবাজারের শ্রীধরায় পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, স্বামী লাদেনের মৃত্যুদণ্ড বিয়ানীবাজারে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেফতার বিয়ানীবাজারে চোরাই ট্রান্সফরমারের যন্ত্রাংশসহ জকিগঞ্জে গ্রেপ্তার ২

আগামী ৫ দিন সিলেটে বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টির সম্ভাবনা

আগামী ৫ দিন সিলেটে বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টির সম্ভাবনা

ছবি : সংগৃহীত


মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় থাকায় সিলেটে আগামী কয়েক দিনও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরমধ্যে সিলেট বিভাগে অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ে অস্থায়ীভাবে দমকা হাওয়াও হতে পারে।

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের শনিবারের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এই পূর্বাভাস দিয়েছেন।

 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

 

এর পরদিন সোমবার (১৭ আগস্ট)-এর পূর্বাভাসেও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এদিনও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

 

বৃষ্টির এই প্রবণতা বুধবার (১৯ আগস্ট) পর্যন্তও অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওই দিন সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর বলছে, স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে।

 

সিলেটের পাশাপাশি রোববার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

আগামী পাঁচদিনের পূর্বাভাসে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)