আজ বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
জুড়ীতে নিখোঁজ আবুল কালাম দুই দিন পর নদী থেকে মরদেহ উদ্ধার নিউ ইর্য়কের এনওয়াইপিডি ট্রাফিক এজেন্ট হিসেবে যোগ দিলেন বৈরাগীবাজারের আব্দুল্লাহ বড়লেখায় দুর্বৃত্তের দেওয়া বিষে ছড়ায় ভাসছে মরা মাছ-জলজ প্রাণী গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, ৮ ড্রেজার মেশিন ধ্বংস সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই একমাত্র ভরসা, দুর্ভোগে ১৪ হাজার মানুষ নৃত্যশিল্পীদের গণধর্ষণ, বিয়ানীবাজার থেকে গ্রেফতার মুজাহিদ সৌদি আরবে সিলেটের প্রবাসী মতিউরকে ছুরিকাঘাতে হত্যা গোলাপগঞ্জে কৃষি জমি থেকে বৃদ্ধ আসিদ আলীর মরদেহ উদ্ধার বড়লেখায় পুলিশের অভিযানে ৪টি ভারতীয় গরুসহ গ্রেফতার ২

জুড়ীতে নিখোঁজ আবুল কালাম দুই দিন পর নদী থেকে মরদেহ উদ্ধার

জুড়ীতে নিখোঁজ আবুল কালাম দুই দিন পর নদী থেকে মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত, এআই


মৌলভীবাজারের জুড়ীতে নদী থেকে আবুল কালাম বুলুচাঁন (৩৬) নামে সিএনজি চালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাইএলাকায় জুড়ী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

আবুল কালাম বুলুচাঁন উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের মৃত ইন্তাজ আলী ইন্তাই এর পুত্র। তিনি জুড়ী নিউমার্কেট সিএনজি স্ট্যান্ডের চালক ছিলেন।
 

পুলিশ, নিহতের ভাই কামাল মিয়া ও উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুক আহমদ জানান- বুলুচাঁন মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন। কচুরগুল উনার শ্বশুর বাড়িতে সিএনজি রেখে তার ভাতিজার শ্বশুর বাড়ি একটি পারিবারিক বৈঠকে যান। সেখান থেকে বের হয়ে আসার পর থেকে তার সাথে আর যোগাযোগ করা যায়নি। বিকাল থেকেই তিনি নিখোঁজ হন।
 

বৃহস্পতিবার দুপুরে জাঙ্গিরাই এলাকায় জুড়ী নদীতে একটি লাশ ভাসতে থাকার খবর পেয়ে জুড়ী থানার এসআই (নিঃ) শামীম মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। লাশ উদ্ধারের খবর পেয়ে বুলুচাঁন এর পরিবার লাশটি বুলুচাঁন এর বলে সনাক্ত করেন।

 

জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু বলেন, তদন্তের মাধ্যমে ঘটনার মুলরহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

 

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা যতই কৌশলী হোক, আইনের হাত থেকে রেহাই পাবে না। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সূত্র: সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)