আজ বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারের শ্রীধরায় পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, স্বামী লাদেনের মৃত্যুদণ্ড বিয়ানীবাজারে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেফতার বিয়ানীবাজারে চোরাই ট্রান্সফরমারের যন্ত্রাংশসহ জকিগঞ্জে গ্রেপ্তার ২ শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ জুড়ীতে রাতে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা জকিগঞ্জে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সিলেট সীমান্তে বিজিবির অভিযান, জব্দ সাড়ে ১৭ লাখ টাকার বুঙ্গার গোলাপগঞ্জে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন, বললেন ‘দায়িত্ব আরও বেড়ে গেল’

এমরান আহমদ চৌধুরী এমপি নিজ এলাকায় বড় বরাদ্দ নিয়ে এলেন

এমরান আহমদ চৌধুরী এমপি নিজ এলাকায় বড় বরাদ্দ নিয়ে এলেন

ছবি: এমরান আহমদ চৌধুরী এমপি


সিলেট বিভাগের সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও দ্রুতগতির করতে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় প্রায় ১৬ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে একটি বড় সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় এই অর্থ বরাদ্দ করা হয়।

 

​জানা গেছে, প্রকল্পের অধীনে ‘গোলাপগঞ্জ উপজেলা সদর – আমুড়া – মাথিউরা – বিয়ানীবাজার’ সড়কের গোলাপগঞ্জ অংশের ৯.৭২ কিলোমিটার (৯,৭২০ মিটার) রাস্তা প্রশস্ত ও শক্তিশালী করা হবে।

 

এই কাজের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ২২ লক্ষ ৭ হাজার ২৯৫ টাকা এবং এর মধ্যে নির্ধারিত মালামালের মূল্য ধরা হয়েছে ১৫ কোটি ৬৯ লক্ষ চুরাশি হাজার আশি টাকা। সম্পূর্ণ কাজটি ই-জিপি (e-GP/OTM) দরপত্র পদ্ধতির মাধ্যমে পরিচালিত হচ্ছে।

চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী ৫৪০ দিনের মধ্যে সড়কটির উন্নয়ন কাজ শেষ করতে হবে।
​স্থানীয়দের মতে, গুরুত্বপূর্ণ এই সড়কটির কাজ শেষ হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মধ্যে যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হবে এবং এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে তা বড় ভূমিকা রাখবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)