আজ সোমবার | ১৬ নভেম্বর ২০২৬

 শিরোনাম
বিপর্যয় কাটিয়ে হৃদয়ের সেঞ্চুরি, দিন শেষে বাংলাদেশে বড় রান কানাইঘাট কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার সিলেটে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যে কোর্স সম্পন্ন করলেন ২শ শিক্ষার্থীরা বিয়ানীবাজারে প্লাটিনাম জয়ন্তীতে মিলনমেলা, ডিএম হাইস্কুলের শিক্ষকদের সম্মাননা জানাল এসএসসি ’৯৫ ব্যাচ সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক জৈন্তাপুরে পুলিশের অভিযান, ভারতীয় টমেটোসহ আটক ৪ জন শীত আসছে, সিলেটে পর্যটক বরণে প্রস্তুত েশের ফুটবলে নতুন তারকার আবির্ভাব, আলোচনায় সিলেটের ফারহান আলী বিয়ানীবাজারের দেউলগ্রামে শিশু ধর্ষণ, মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে?

সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

ছবি: সংগৃহীত


সিলেট নগরের এয়ারপোর্ট থানা এলাকা থেকে নুরজাহান বেগম (৬৩) ও তার ছেলে মামুন আহমদকে (৩৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

 

তারা জানায়, সোমবার সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়শালা বাইপাসের ফরিদাবাদ আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। নুরজাহান বেগম (৬৩) হবিগঞ্জের মাধবপুর থানার সিদ্দুপুর এলাকার মৃত শফু মিয়ার স্ত্রী ও মৃত মোখলেছ মিয়ার মেয়ে।

 

তারা বর্তমানে ফরিদাবাদের হাজীর বাসার ভাড়াটিয়া।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।



তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)