আজ বৃহস্পতিবার | ০৮ অক্টোবর ২০২৬

 শিরোনাম
১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ সাড়াসি অভিযান, আটক ৬১ ৩-০ গোলে জিতে মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা ১০ম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী ঘুষ খাওয়া লাগবে’... হবিগঞ্জের সেই এসআই ক্লোজড বিয়ানীবাজার থেকে নারী নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি ঢাকায় মেয়র প্রার্থী সিলেট-৬ আসনের জামাত প্রার্থী সেলিম উদ্দিন সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু, রাতে অযথা ঘোরাঘুরি, আড্ডা দিলেই ধরবে পুলিশ কুড়ারবাজারকে হারিয়ে বৈরাগীবাজারের কইরবন্দ চ‍্যাম্পিয়ন

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত


ইউরোপের অন্যতম জনপ্রিয় দেশ ইতালি কাজের উদ্দেশ্যে যাওয়ার বড় ধরনের সুযোগ তৈরি করেছে। দেশটির শ্রমবাজারে বিভিন্ন খাতের ঘাটতি মেটাতে এবার ১ লাখ ৬৫ হাজার কর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। আর এই সুযোগের আওতায় বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাচ্ছেন।
 

 

ইতালির এই বিশাল কর্মসংস্থান প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহীদের দেশটির নির্ধারিত নিয়ম ও নির্দেশনা মেনে আবেদন সম্পন্ন করতে হবে। সাধারণত ইতালির ‘ফ্লো ডিক্রি’ বা ‘স্লুচি আইনে’ নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে কাজের ভিসার জন্য আবেদন করতে হয়।

 

 

আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর অনুমোদিত পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন—পাসপোর্টের কপি, কাজের চুক্তিনামা বা চাকরির প্রস্তাব এবং অন্যান্য বৈধ কাগজপত্র জমা দিতে হবে।

 

সঠিক নিয়মে আবেদন করতে হলে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল পোর্টাল বা অনুমোদিত কর্তৃপক্ষের দেওয়া নির্দেশিকা অনুসরণ করতে হয়। 

বাংলাদেশ থেকে যারা বৈধ উপায়ে দেশটিতে যেতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
 

সূত্র: যুগান্তর 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)