আজ রবিবার | ১১ অক্টোবর ২০২৬

 শিরোনাম
জকিগঞ্জে ব‍্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় পিটিয়ে জখম বিয়ানীবাজারে যেসব এলাকায় টানা ৭ দিন বিদ্যুৎ বন্ধ থাকবে বড়লেখায় মেয়ের বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন বিয়ানীবাজারের বৃদ্ধা আব্দুর রহমান সুরমা নদীর উপরে নির্মিত হবে ঝুলন্ত সেতু, সংস্কার হবে কিনব্রিজও শরীরে ব্যাথা অনুভব করলে যে দোয়া পড়বেন গোলাপগঞ্জে ১৮৬ মাইল গ্রামীণ রাস্তা বেহাল, চরম দুর্ভোগ বিয়ানীবাজারসহ দেশের ৪৬ কূপের গ‍্যাসের খনন কাজ শেষ বিয়ানীবাজারে অটোরিকশার ব্যাটারি চার্জে সিসার স্বাস্থ্য ঝুঁকি ১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ সাড়াসি অভিযান, আটক ৬১

জকিগঞ্জে ব‍্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় পিটিয়ে জখম

জকিগঞ্জে ব‍্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় পিটিয়ে জখম

ছবি: প্রতীকী


সিলেটের জকিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল কামারগ্রামে মাস্টার জামাল আহমদ ও জকিগঞ্জ শহরের রাজমহলের মালিক শামীম আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে ডাকাতদলের মারধরে ব্যবসায়ী শামীম আহমদ গুরুতর আহত হয়েছেন। তাঁকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পরিবারের বরাতে পুলিশ ও বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ঘরের কেচি গেটের তালা কেটে ৭/৮ জনের ডাকাতদল ঘরে ঢুকে লোকজনকে বেঁধে পুরো ঘর তল্লাশি করে ৪ থেকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, চারটি মুঠোফোন এবং সিসি ক্যামেরার মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে। তবে টাকার পরিমাণ জানা যায় নি।

 

ইউপি চেয়ারম্যান আরও জানান, ডাকাতদলকে প্রতিহতের চেষ্টা করায় শামীম আহমদকে মারাত্মক মারধর করে রক্তাক্ত জখম করেছে ডাকাতরা। তাঁর বড় ভাই মাস্টার জামাল আহমদকেও মারধর করা হয়েছে। 

 

খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

 


এ বিষয়ে জানতে চাইলে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)