আজ মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬

 শিরোনাম
ইউপি নির্বাচন জানুয়ারি থেকে ৫ ধাপে, তারিখ চুড়ান্ত সিলেটে হামরোগে আরেকজনের প্রাণ গেল, মোট মৃত্যু ১৯১ জনের জুলাই সনদ বাস্তবায়ন না করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না জকিগঞ্জে : মামুনুল হক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর সিলেটের জিন্দাবাজার রিয়েল স্ন্যাক্সকে জরিমানা সিলেট এয়ারপোর্ট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত জকিগঞ্জে ব‍্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় পিটিয়ে জখম বিয়ানীবাজারে যেসব এলাকায় টানা ৭ দিন বিদ্যুৎ বন্ধ থাকবে বড়লেখায় মেয়ের বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন বিয়ানীবাজারের বৃদ্ধা আব্দুর রহমান সুরমা নদীর উপরে নির্মিত হবে ঝুলন্ত সেতু, সংস্কার হবে কিনব্রিজও

ইউপি নির্বাচন জানুয়ারি থেকে ৫ ধাপে, তারিখ চুড়ান্ত

ইউপি নির্বাচন জানুয়ারি থেকে ৫ ধাপে, তারিখ চুড়ান্ত

ছবি: সংগৃহীত


আগামী বছরে পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এর মধ্যে রোজার আগে প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি এবং রোজার পরে তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে ও পঞ্চম ধাপে ২৭ মে হবে ভোট।

 

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ জানান।

 

তিনি আরও জানান, সব জেলায় একইসঙ্গে নির্বাচনী কার্যক্রম শুরু হবে। নির্বাচনের অন্তত ছয় সপ্তাহ আগে তফসিল ঘোষণার প্রস্তুতি নেবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাদা বৈঠক করে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত করা হবে।

 

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছিলেন, আগামী বছরের ৬ জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে চান তারা।

 

এদিকে, ইউপি নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদের জন্য মোট ৪২টি নির্বাচনী প্রতীক চূড়ান্ত করেছে ইসি। গত ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে এসব প্রতীক প্রকাশ করা হয়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)