আজ মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬

 শিরোনাম
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, সাবেক মন্ত্রী নাহিদ দম্পতির সম্পদের বিবরণী চায় দুদক ইউপি নির্বাচন জানুয়ারি থেকে ৫ ধাপে, তারিখ চুড়ান্ত সিলেটে হামরোগে আরেকজনের প্রাণ গেল, মোট মৃত্যু ১৯১ জনের জুলাই সনদ বাস্তবায়ন না করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না জকিগঞ্জে : মামুনুল হক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর সিলেটের জিন্দাবাজার রিয়েল স্ন্যাক্সকে জরিমানা সিলেট এয়ারপোর্ট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত জকিগঞ্জে ব‍্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় পিটিয়ে জখম বিয়ানীবাজারে যেসব এলাকায় টানা ৭ দিন বিদ্যুৎ বন্ধ থাকবে বড়লেখায় মেয়ের বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন বিয়ানীবাজারের বৃদ্ধা আব্দুর রহমান

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, সাবেক মন্ত্রী নাহিদ দম্পতির সম্পদের বিবরণী চায় দুদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, সাবেক মন্ত্রী নাহিদ দম্পতির সম্পদের বিবরণী চায় দুদক

ছবি: সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ


আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 

প্রাথমিক অনুসন্ধানে তাদের নামে ১ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৬১২ টাকার সম্পদের তথ্য পেয়েছে সংস্থাটি। দুদকের দাবি, এসব সম্পদ তাদের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

 

সোমবার (১২ অক্টোবর)  দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
 

তিনি বলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামে ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য মিলেছে।
 

দুদকের প্রাথমিক অনুসন্ধানে স্বামী-স্ত্রীর নামে মোট ১ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৬১২ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে চিহ্নিত হয়েছে।

 

এ অবস্থায় তাদের প্রকৃত সম্পদের পরিমাণ ও আয়ের উৎস যাচাই করতে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
 

উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)