আজ রবিবার | ০৮ নভেম্বর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বড় পরিবর্তন, পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের উদ্যোগ কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, ৩ বছরে নেওয়া হবে ১১ লাখ ৪০ হাজার অভিবাস জৈন্তাপুরে পুলিশের অভিযানে মাদকসহ বাড়ির মালিক আটক বিয়ানীবাজারে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রাম পুলিশ মহাসমাবেশে সিলেট বিভাগের শ্রেষ্ঠ হলেন বৈরাগীবাজারের শাহীন ডাবল সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের: লিড নেওয়ার স্বপ্ন জৈন্তাপুরে হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ সিলেটে নিজ বাসা থেকে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার সিলেটে সীমান্তে অভিযানে জব্দ ১৫ লাখ টাকার ‘বুঙ্গার মাল’ সুরা কাহফ তিলাওয়াতের ফজিলত ও ৪ শিক্ষণীয় ঘটনা

বিয়ানীবাজারে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিয়ানীবাজারে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ছবি: সংগৃহীত


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন
সহকারি কমিশনার (ভূমি) নুরুল আম্বিয়া আলাওল, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন।

 

এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। উদাসীন মনোভাবের কারনেই তাদের এরকম অনুপস্থিতি বলে বিভিন্ন সূত্র জানায়।

 

তাছাড়া জাতীয় এ দিবস পালনে তারা উপজেলা কিংবা পৌর পর্যায়ে দলীয়ভাবেও কোন কর্মসূচি পালন করেননি। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বেশ ক্ষোভ লক্ষ করা গেছে। নেতাদের এ কান্ডে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির ছন্নছাড়া ভাব প্রকাশ পেয়েছে বলে মনে করছেন বিগত দিনের নির্যাতিত কর্মী-সমর্থকরা।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)