আজ শনিবার | ১৪ নভেম্বর ২০২৬

 শিরোনাম
জৈন্তাপুরে পুলিশের অভিযান, ভারতীয় টমেটোসহ আটক ৪ জন শীত আসছে, সিলেটে পর্যটক বরণে প্রস্তুত েশের ফুটবলে নতুন তারকার আবির্ভাব, আলোচনায় সিলেটের ফারহান আলী বিয়ানীবাজারের দেউলগ্রামে শিশু ধর্ষণ, মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে? বড়লেখায় রাতে গ্রেপ্তার, দিনেই জামিনে মুক্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিয়ানীবাজারের শ্রীধরায় পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, স্বামী লাদেনের মৃত্যুদণ্ড বিয়ানীবাজারে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেফতার বিয়ানীবাজারে চোরাই ট্রান্সফরমারের যন্ত্রাংশসহ জকিগঞ্জে গ্রেপ্তার ২ শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জৈন্তাপুরে পুলিশের অভিযান, ভারতীয় টমেটোসহ আটক ৪ জন

জৈন্তাপুরে পুলিশের অভিযান, ভারতীয় টমেটোসহ আটক ৪ জন

ছবি: সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় অবৈধ টমেটোসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় টমেটো পরিবহনে ব্যবহৃত দুটি ডিআই পিকআপ জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এ অভিযান চালানো হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- কয়েছ আহমদ (১৯), আমিন আহমদ (১৯), আবু তাহের মাহিন (১৭) ও সাইদুল ইসলাম (১৯)।

 

পুলিশ জানায়, চেকপোস্টে দুটি ডিআই পিকআপে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়। এ সময় টমেটো বহনকারী দুটি পিকআপসহ চারজনকে আটক করা হয়। উদ্ধার করা ভারতীয় টমেটোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার টাকা। এ ছাড়া জব্দ করা দুটি পিকআপের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সূত্র: সিলেট ভিউ 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)