আজ সোমবার | ১৬ নভেম্বর ২০২৬

 শিরোনাম
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক, ৪ জনই শিশু ৈন্তাপুরসহ নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনে অনুমোদন বড়লেখায় ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য জাহেদ গ্রেপ্তার বিপর্যয় কাটিয়ে হৃদয়ের সেঞ্চুরি, দিন শেষে বাংলাদেশে বড় রান কানাইঘাট কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার সিলেটে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যে কোর্স সম্পন্ন করলেন ২শ শিক্ষার্থীরা বিয়ানীবাজারে প্লাটিনাম জয়ন্তীতে মিলনমেলা, ডিএম হাইস্কুলের শিক্ষকদের সম্মাননা জানাল এসএসসি ’৯৫ ব্যাচ সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক জৈন্তাপুরে পুলিশের অভিযান, ভারতীয় টমেটোসহ আটক ৪ জন শীত আসছে, সিলেটে পর্যটক বরণে প্রস্তুত

বিপর্যয় কাটিয়ে হৃদয়ের সেঞ্চুরি, দিন শেষে বাংলাদেশে বড় রান

বিপর্যয় কাটিয়ে হৃদয়ের সেঞ্চুরি, দিন শেষে বাংলাদেশে বড় রান

ছবি: সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়


ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছে মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফর্ম যেনো টেনে নিয়ে আসলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও প্রথম টেস্টে।
 

তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। দল যখন দ্রুত উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে তখন ধৈর্যশীল ব্যাটিংয়ে দলকে দেখায় পথ। মাত্র চার টেস্ট খেলেই তুলে নিলেন ২ সেঞ্চুরি।

 

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার বোলারদেরকে দৃঢ়ভাবে সামলে ৯ চারে ১৯৫ বলে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়।
 

সিলেটে এর আগের টেস্টেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৫ বছর বয়সী ব্যাটার। একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৮২ রান। 

এবার জোহানেসবার্গে টানা তিন ইনিংসে পঞ্চাশছোঁয়া ও টানা দুই ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়লেন হৃদয়।

শুধু তা-ই নয়, দক্ষিণ আফ্রিকার মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হয়ে গেল হৃদয়ের।
 

গত অগাস্টে বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলতে এসে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।
 

প্রথম শ্রেণির ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মাঠে কোনো বিদেশি ব্যাটারের সর্বোচ্চ ইনিংস সেটি। এছাড়া বাংলাদেশের কোনো ব্যাটারেরও প্রথম ইনিংসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের অপরাজিত ৩৫০ রান।

সেই ছন্দ ধরে রেখেই এবার জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি করলেন হৃদয়। তার সঙ্গে লিটন কুমার দাসের দুর্দান্ত জুটিতে ছুটছে এখন বাংলাদেশ।
 

দিন শেষে ৮৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬  উইকেটে ৩২৭ রান। হৃদয় ১৩৭ শেষে বলে জেনসেনের বলে লেগবিফরে আউট, লিটন ৯২ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ২০৬ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো জুটিতে এটিই বাংলাদেশের রেকর্ড।

 

সুত্র: কালের কন্ঠ 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)