আজ শনিবার | ২১ মার্চ ২০২৬

 শিরোনাম
সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ইয়াবা, মদসহ ৩ জন ও সাজা পরোয়ানার অপর আরেকজন গ্রেফতার বিয়ানীবাজারে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় তসবিহ সহ পুরস্কৃত শিশু- কিশোর ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায় এবারের ঈদে সিলেটে ১০ লক্ষাধিক পর্যটক সমাগমের আশা

অসামাজিক কার্যকলাপের অভিযোগ: সিলেটের আরেকটি হোটেল সিলগালা

অসামাজিক কার্যকলাপের অভিযোগ: সিলেটের আরেকটি হোটেল সিলগালা

ছবি: সংগৃহীত


অসামাজিক কার্যকলাপের অভিযোগে সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় এবার নগরীর জিন্দাবাজারে অভিযান চালিয়ে একটি হোটেল সিলগালা করেছে ডিবি পুলিশ।

নগরীর ব্যস্ততম এই পয়েন্টে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই পুরুষ ও এক নারীসহ মোট তিনজনকে আটক করে পুলিশ।

অভিযানের সময় নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন হোটেল রাজমনি সিলগালা করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

ডিবি পুলিশ জানায়, সোমবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সিলেট মহানগরীর জিন্দাবাজারে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই পুরুষ ও এক নারীসহ মোট তিনজনকে আটক করে পুলিশ। অভিযানের সময় নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন হোটেল রাজমনি সিলগালা করা হয়।

তাদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯-এর ৭৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪৫৮, তারিখ ২৭/১০/২০২৫। পরে পুলিশ তিনজনকে আদালতে সোপর্দ করেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এমন অভিযান অনৈতিক কার্যকলাপ বন্ধে নিয়মিত চালানো হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা নগরীর শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিনিয়ত সচেষ্ট। কেউ সামাজিক নিয়ম অমান্য করলে আমরা সজাগ থাকব।’

এর আগে গত এক সপ্তাহে সিলেটে আরও ৪টি আবাসিক হোটেল সিলগালা করে পুলিশ। সিলগালা করা এই চারটি হোটেল হলো- সিলগালা করা হোটেলগুলো হলো- সিলেট রেস্ট হাউজ, বিলাস আবাসিক হোটেল, গ্রান্ড সাওদা হোটেল ও আল সাদী হোটেল।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)