আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

মনোনয়ন বঞ্চিত আরিফ, উড়াল দিলেন ঢাকায়

মনোনয়ন না পাওয়ায় আরিফ অনেকটাই মন ক্ষুণ্ন হয়েছেন

মনোনয়ন বঞ্চিত আরিফ, উড়াল দিলেন ঢাকায়

ছবি: সংগৃহীত


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে মনোনয়ন না পাননি হেভিওয়েট প্রার্থী সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। অথচ দল থেকে গ্রীন সিগন্যাল পেয়েছেন বলে প্রচার-প্রচারণাও চালিয়ে ছিলেন তিনি। মর্যাদার সিলেট-১ আসন থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ায় আরিফ অনেকটাই মন ক্ষুণ্ন হয়েছেন।

এদিকে দলের দায়িত্বশীল নেতাদের সাথে সাক্ষাৎ করার জন্য মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিমানের একটি ফ্লাইটে করে ঢাকায় গিয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেন। সোমবার (৩ নভেম্বর) সিলেট বিভাগের ১৯ সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট-১ আসনে আরিফের মনোনয়ন না পাওয়ার বিষয়টি সবচাইতে বেশি আলোচিত হচ্ছে।
 

সূত্র জানায়, আরিফ সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি ২০১৮ সালেও এ আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছিলেন। তার বাবা মরহুম খন্দকার এম এ মালিক এ আসনের সাবেক এমপি ছিলেন।

 

এদিকে বিএনপির প্রার্থিতা ঘোষণা করার পর পরই নগরীর কুমারপাড়াস্থ সাবেক মেয়র আরিফের বাসায় জমায়েত হন দলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন।  এসময় তারা তাকে প্রস্তাব করেন সিলেট-৪ আসনে এখন যেহেতু দল এখনও কোন প্রার্থিতা ঘোষণা করেনি যার জন্য এই আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার জন্য। সেই প্রস্তাবে আরিফ সাফ না জানিয়ে দিলেন। 

এ ব্যাপারে আরিফুল হক চৌধুরীকে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।

দলের এক নেতা জানান, সাবেক মেয়র আরিফকে দলও চাচ্ছে তিনি অন্য কোন আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার জন্য। কিন্তু তাতে তিনি রাজি নন। বরং তিনি জানিয়েছেন দলের সিদ্ধান্তের ব্যাপারে কিছু করার নেই। 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)