আজ বুধবার | ২৮ অক্টোবর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিয়ানীবাজারসহ একসাথে সিলেটের ৩ সাব-রেজিস্ট্রারকে বদলি বালাগঞ্জে আপন ভাতিজার হাতে চাচা খুন, দাফন সম্পন্ন ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, সুনামগঞ্জে যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ছেলের হামলায় মায়ের মৃত্যু, শিশু সহ আহত ৪ অভিযুক্ত ছেলে গ্রেপ্তার জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি জৈন্তাপুরে কলেজের পাশ থেকে নুরুল হোসেনের মরদেহ উদ্ধার এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, যেভাবে জানবেন গোয়াইনঘাটে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত শিহাব গ্রেফতার ফুটপাতের খাবারের দোকানের নিবন্ধন বাধ্যতামূলক, কারা পড়বেন আওতায়

মার্কিন কংগ্রেসে ব্রিটিশ রাজবধূ মেগানের খোলা চিঠি

মার্কিন কংগ্রেসে ব্রিটিশ রাজবধূ মেগানের খোলা চিঠি

ব্রিটিশ রাজবধূ ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেল যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চার্লস স্যুমারকে খোলা চিঠি লিখেছেন।

চিঠিতে সন্তানের জন্মের পর বেতনসহ পারিবারিক ছুটির বিধান করা উচিত বলে জানান মেগান। একজন সাধারণ নাগরিক এবং একজন মা হিসেবে তিনি এ চিঠি লিখছেন। খবর রয়টার্সের।

বুধবার মার্কিন কংগ্রেসের উদ্দেশে লেখা ওই চিঠিতে মেগান মার্কেল বলেন, আমি নির্বাচিত কর্মকর্তা নই। রাজনীতিবিদও নই। আমি অন্যদের মতোই একজন নাগরিক এবং সন্তানের মা।

চিঠিতে মেগান আরও লেখেন, সন্তানের জন্মের পর অন্য সব মা-বাবার মতোই তারা বেশ আনন্দিত ছিলেন। সন্তানের জন্মের পর তাদের কাজে ফিরতে হয়নি।

কিন্তু খুব কম মা-বাবা এই সুযোগ পান। যারা পান না, তাদের কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। ২০ সপ্তাহ আগে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের দ্বিতীয় কন্যা লিলিবেটের জন্ম হয়। এ ছাড়া আর্চি নামের তার দুই বছর বয়সি আরেকটি সন্তান রয়েছে।

চিঠিতে একজন মা হিসেবে সন্তান জন্মের পর বেতনসহ ছুটির পক্ষে কথা বলেছেন মেগান। এই ইস্যুতে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)