আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২

গোয়েন্দা তথ্যে মিলেছে, দুইশ’র বেশি আসন পেয়ে জামায়াত সরকার গঠন করবে: সেলিম উদ্দিন

গোয়েন্দা তথ্যে মিলেছে, দুইশ’র বেশি আসন পেয়ে জামায়াত সরকার গঠন করবে: সেলিম উদ্দিন

জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও সিলেট-৬ আসনে দলটির মনোনীত প্রার্থী সেলিম উদ্দিন বলেছেন, দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যে ইঙ্গিত মিলেছে- আগামী নির্বাচনে জামায়াত ২০০-র বেশি আসন পেয়ে এককভাবে সরকার গঠন করবে।

তিনি আরও বলেন, অন্যান্য সব নেতাকে একদিকে আর জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে অন্যদিকে রাখলে ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে’ তিনিই এগিয়ে থাকবেন।

শনিবার সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জের এম. সি. একাডেমি মাঠে ছাত্র ও যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ক্ষমতায় টিকে থাকতে যে দল নিজেদের কর্মীদেরই হত্যা করতে পারে, দেশের মানুষ জুলাইয়ের পর সেই দলকে আর গ্রহণ করবে না। এখন জনগণের সামনে বিকল্প শক্তি হিসেবে দাঁড়িয়েছে দাড়ি–পাল্লা। নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে জামায়াতের আদর্শ বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে জামায়াতের বহু নেতাকে হত্যা করে ‘ন্যায়বিচারের নামে গণহত্যা’ চালানো হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃত।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক বলেন, বিগত বছরগুলোতে দেশের তরুণরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার তারুণ্যের প্রথম ভোট হবে ন্যায়–ইনসাফের পক্ষে। আর ইনসাফের পক্ষে ভোট মানে দাড়ি–পাল্লার প্রতি আস্থা।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ ভারতের এজেন্ডা বাস্তবায়নের পথ ধরে এগোবে না।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)