আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের অচলাবস্থা, বুধবার থেকেই তালাবদ্ধ কর্মসূচি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের অচলাবস্থা, বুধবার থেকেই তালাবদ্ধ কর্মসূচি

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার থেকে পূর্ণাঙ্গ শাটডাউনে যাচ্ছে আন্দোলনরত শিক্ষকরা।

মঙ্গলবার রাতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এই সিদ্ধান্ত জানায়। তাদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস পাওয়ার পর ২২ দিন গেলেও তিন দফা দাবির কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি।

সংগঠনের ভাষায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত পরীক্ষা বর্জন এবং বিদ্যালয় তালাবদ্ধ রাখার কর্মসূচি চলবে। এর মধ্যে কেন্দ্রীয় কমিটির চার আহ্বায়ককে শোকজ এবং ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে বুধবার সকাল ১১টায় সব উপজেলা শিক্ষা অফিসের সামনে সমাবেশ ডাকা হয়েছে।

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—

সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করা

১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা

সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা


সংগঠন জানায়, পরিস্থিতি স্বাভাবিক করতে এবং শিক্ষকরা যাতে শ্রেণিকক্ষে ফিরতে পারেন, সে লক্ষ্যে মঙ্গলবার বিকেলে সারাদেশের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে।তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নেবে, যাতে প্রাথমিক বিদ্যালয়গুলো আবার পাঠদান ও পরীক্ষায় ফিরতে পারে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)