আজ সোমবার | ০২ মার্চ ২০২৬

জকিগঞ্জে ডেভিল হান্ট ফেইস-২ অভিযানে কৃষকলীগ সভাপতিসহ গ্রেফতার-৪

জকিগঞ্জে ডেভিল হান্ট ফেইস-২ অভিযানে কৃষকলীগ সভাপতিসহ গ্রেফতার-৪

ছবিঃ সংগৃহীত


বৈরাগীবাজার নিউজ ডেস্কঃ সিলেটের জকিগঞ্জে ‘ডেভিল হান্ট ফেইস-২’ অভিযানে উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল আহাদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল আহাদ, বারহাল ইউপি আওয়ামী লীগের ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাদেক আহমদ লখাই, কসকনকপুর ইউপি এলাকার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য শামিম আহমদ, জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কৃষক লীগ সভাপতি আব্দুল আহাদকে ও বিকেলের দিকে বারহাল ইউপি আওয়ামী লীগের ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাদেক আহমদ লখাইকেও গ্রেফতার করা হয়। এরআগে সোমবার রাতে গ্রেফতার হন পৌরসভা ছাত্রলীগ নেতা আবু বক্কর এবং উপজেলা আওয়ামী লীগ নেতা শামিম আহমদ।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডেভিল হান্ট ফেইস-২’ অভিযানে গ্রেফতারকৃতদেরকে ২০২৪ সালের ৪ আগস্ট সংঘটিত একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শামিম আহমদ ও আবু বক্করকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার গ্রেফতার হওয়া আব্দুল আহাদ ও সাদেক আহমদকেও ওই মামলায় গ্রেফতার দেখানো হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)