মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. মমদুদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাজারস্থ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.