আজ সোমবার | ০২ মার্চ ২০২৬

 শিরোনাম
সিলেটে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান, গ্রেপ্তার অন্তত ২০ আমিরাতে ইরানের ড্রোন হামলায় বড়লেখার সালেহ আহমদ নিহত যুক্তরাষ্ট্র থেকে নিঃস্ব হয়ে ফিরলেন সিলেটের ২ জনসহ ২৯ বাংলাদেশী ইরানে মার্কিন-ইসরাইলের হামলা: ওসমানীতে আসেনি আন্তর্জাতিক ফ্লাইট যেভাবে হ ত্যা করা হয় খামেনিকে বিয়ানীবাজারে মাঠি কাটা বন্ধে মধ্য রাতে ইউএনও’র অভিযান, জরিমানা বালাগঞ্জে মোবাইল চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত ইরান-ইসরাইল যুদ্ধ: বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত বিয়ানীবাজারে অবৈধ টপ সয়েল কাটায় ৫ দিনে ৫ লাখ টাকা জরিমানা সিলেটে ট্রাপ চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

সিলেট-৬ আসনের জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের মনোনয়ন দাখিল

সিলেট-৬ আসনের জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের মনোনয়ন দাখিল

ছবিঃ সংগৃহীত


নির্বাচনী বিধি মেনে অত্যন্ত ফুরফুরে মেজাজে সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে প্রতিদ্বন্ধিতার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এই আসনে বিজয় পেতে অনেকটা নির্ভার এই প্রার্থী। শেষ পর্যন্ত বিএনপির প্রার্থী নিয়ে টানাটানি আর অনিশ্চয়তায় অনেকটা চনমনে জামায়াতের সেলিম উদ্দিন।

 

মঙ্গলবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

 

দলীয় প্রার্থী হিসেবে মুহাম্মদ সেলিম উদ্দিনের এর নাম ঘোষণা হওয়ার পর থেকে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শুনে সেগুলো সমাধানে জন্য কাজ করেছেন সাবেক এই ছাত্রনেতা। ইতিমধ্যে মুহাম্মদ সেলিম উদ্দিনের আন্তরিক প্রচেষ্টায় বিয়ানীবাজার উপজেলায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়েছে। সেলিম উদ্দিনকে নিয়ে স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সকল নেতাকর্মী মাঠে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন। তারা তার জয়ের ব্যাপারেও আশাবাদী।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)