আজ শুক্রবার | ০২ অক্টোবর ২০২৬

 শিরোনাম
জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কের পাশে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ কানাডা থেকে ৩৪০ প্রবাসী থেকে ফেরত আসলেন, তালিকায় আরও ১৩৬৮ জন আপন ভাতিজিকে ধর্ষণ মামলায় লক্ষ্মীপুর থেকে অভিযুক্ত চাচা হাসান গ্রেফতার মৌলভীবাজারের রাজনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার বিয়ানীবাজারে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ কুলাউড়ায় পুলিশ- জনতার হাতে অস্ত্রসহ আটক হাসান জৈন্তাপুরে সাফরি নদীর তীরে মিলল ১১১ রাউন্ড গুলি, দুই গ্রেনেড কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

ছবি: বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স


বিয়ানীবাজারে চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেছেন রোগীর স্বজন ও স্থানীয়রা। মৃত মাহমুদুল হাসান (৭ মাস) প্রতিবেশী বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকার মামুন আহমদের ছেলে। বুধবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে মুখ খুলছেনা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

 

মৃত ওই শিশুর পিতা জানান, জ্বর-নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুকে গত ২৭ সেপ্টেম্বর বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তি পরবর্তী সময় থেকে কর্তব্যরত চিকিৎসকদের অবহেলার কারণে তার ছেলের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। বুধবার শ^াসকষ্ট বেড়ে যাওয়ার পর থেকে তিনি কর্তব্যরত চিকিৎসকদের ডেকেও পাননি। এমনকি দায়িত্বরত নার্সরাও চিকিৎসককে ফোন করে আনতে পারেননি। একপর্যায়ে তার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ে।

 

 

স্বজনদের অভিযোগ, চিকিৎসক রোগীকে সময়মতো চিকিৎসা দিলে হয়তো ওই শিশু বেঁচে যেত। চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন রোগীর স্বজনেরা।

 

 

এদিকে শিশু সন্তানের মৃত্যুর ঘোষণা শুনে ক্ষোভে ফেটে পড়েন তার স্বজনরা। তারা স্বাস্থ্য কমপ্লেক্সে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায়ই চিকিৎসকদের অবহেলার খবর পাওয়া যায়।

 

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল হক খান বলেন, প্রতিদিন কত রোগী আসে, এদের মধ্য থেকে দু’একজন মারা যেতে পারে। চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বিষয়টি এমন নয় বলে খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)