আজ বুধবার | ০১ জুলাই ২০২৬

 শিরোনাম
জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে নেদারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে চারবারের চ্যাম্পিয়ন বিশ্বকাপ থেকে জার্মানির বিদায় জাপানের দুর্দান্ত লড়াই শেষ মুহুর্তের গোলে নাটকীয় জয়ে ব্রাজিল শেষ ষোলোতে কানাইঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর স্ক্রু ড্রাইভারের আঘাতে কিশোরের মৃত্যু জকিগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার সিলেটে হারানো অর্ধশতাধিক মালিক পেলেন মোবাইল ফোন কাতার থেকে আসছে কানাইঘাটের ৫ প্রবাসীর মর দে হ বিয়ানীবাজারে ৩ লক্ষ টাকার মোটর সাইকেলসহ সায়েম গ্রেফতার

মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

ছবিঃ সংগৃহীত


মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন উপজেলার বড়দল গ্রামের শাহ ইদ্রিস আলীর স্ত্রী ফরিদা বেগম (৪৫) এবং তাঁর ছেলে জুবের মিয়া (১৮)।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে রাজনগরের মুন্সিবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন মা ও ছেলে। পথে গয়াসপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।



স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদা বেগম ও তাঁর ছেলে জুবের মিয়াকে মৃত ঘোষণা করেন।



রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।



দুর্ঘটনার পর প্রাইভেটকারটি জব্দ এবং চালকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

 

সিলেট ভয়েস 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)