আজ বুধবার | ১৮ নভেম্বর ২০২৬

 শিরোনাম
২৯ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট হবে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, গোলাপগঞ্জে নিহত ১ পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, ঘোষণায় স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার গোয়াইনঘাট সীমান্তে অস্ত্রসহ ঢুকলেন বিএসএফ সদস্য, আটক করলো বিজিবি নারী ক্রিকেটে সিলেটের সাফল্য, জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক, ৪ জনই শিশু ৈন্তাপুরসহ নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনে অনুমোদন বড়লেখায় ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য জাহেদ গ্রেপ্তার বিপর্যয় কাটিয়ে হৃদয়ের সেঞ্চুরি, দিন শেষে বাংলাদেশে বড় রান কানাইঘাট কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

বিয়ে থেকে বাড়ী ফেরেননি বড়লেখার সালিশ ব‍্যক্তিত্ব, সকালে মিলল লাশ বৃদ্ধের

বিয়ে থেকে বাড়ী ফেরেননি বড়লেখার সালিশ ব‍্যক্তিত্ব, সকালে মিলল লাশ বৃদ্ধের

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশের অদূরের একটি জঙ্গল থেকে আব্দুল হক (৬৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। স্বজন ও পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে বাড়ির পাশের জঙ্গলে ফেলে রেখে গেছে।

 

নিহত আব্দুল হক পূর্ব শংকরপুর গ্রামের মৃত সোয়াব আলীর ছেলে। তিনি দাসেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ওই ওয়ার্ড থেকে দুবার প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে দুবারই তিনি পরাজিত হন।

 

পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হক স্থানীয়ভাবে একজন সজ্জন ব্যক্তি ও সালিশ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বের হন আব্দুল হক। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। বাড়িতে না ফেরায় স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

 

শনিবার সকালে স্থানীয় লোকজন বাড়ির অদূরের পাশের একটি জঙ্গলে আব্দুল হকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় তাঁর ডান কানের লতি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ।

 

নিহতের চাচাতো ভাই মাসুক উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুল হক। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। তাঁদের জানামতে, তাঁর সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তিনি সহজ-সরল মানুষ ছিলেন। কে বা কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করে রহস্য উদ্ঘাটনের দাবি জানান তিনি।

 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, আব্দুল হকের ডান কানের লতি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে রেখে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)