আজ রবিবার | ১৬ আগস্ট ২০২৬

 শিরোনাম
কুলাউড়ায় শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করে গ্রেপ্তার, কে এই জান্নাতুল বিয়ানীবাজারে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে হেল্পারের মর্মান্তিক মৃত্যু অস্ট্রেলিয়াকে চারদিনে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস লিখল বাংলাদেশ গোয়াইনঘাটে ভাইয়ের দায়ের কোপে ভাই নিহত, পুত্র গ্রেপ্তার শাহজালাল মাজারে এবার বিপুল টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা বিয়ে থেকে বাড়ী ফেরেননি বড়লেখার সালিশ ব‍্যক্তিত্ব, সকালে মিলল লাশ বৃদ্ধের আগামী ৫ দিন সিলেটে বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টির সম্ভাবনা বিয়ানীবাজারে স্বামীর বসতঘরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু সিলেট-তামাবিল সড়ক দূর্ঘটনায় কানাইঘাটের যুবক নিহত গ্যাস সংকটে পাম্প বন্ধ, সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ

বিয়ানীবাজারে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে হেল্পারের মর্মান্তিক মৃত্যু

বিয়ানীবাজারে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে হেল্পারের মর্মান্তিক মৃত্যু

ছবি: বিয়ানীবাজারের মানচিত্র


বিয়ানীবাজারে চলন্ত যাত্রীবাহী বাস থেকে ছিটকে পড়ে সানি আহমদ (২০) নামের এক বাস হেল্পারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের পইলগ্রাম এলাকায় সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক পাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত সানি আহমদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের মো. সফিক মিয়ার পুত্র। তিনি ০৪-০১১৯ নম্বরের যাত্রীবাহী বাসের হেল্পার হিসেবে কর্মরত ছিলেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে ওই যাত্রীবাহী বাসটি সিলেট থেকে জকিগঞ্জ যাচ্ছিল। বাসটি বিয়ানীবাজার থানাধীন চারখাই ইউনিয়নের পইলগ্রাম এলাকায় পৌঁছালে হেল্পার সানি আহমদ বাসের গেটে ঝুলন্ত অবস্থায় ছিলেন। এ সময় অসাবধানতাবশত তার হাত পিছলে তিনি চলন্ত বাস থেকে ছিটকে সরাসরি চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর বাসের সুপারভাইজার আলম মিয়া (৩০) ও গাড়িতে থাকা যাত্রীদের সহযোগিতায় দ্রুত বাসটি থামিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে চারখাইস্থ মাল্টিকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়।

 

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)