আজ বৃহস্পতিবার | ১৯ নভেম্বর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার জৈন্তাপুর সীমান্তে বিস্ফোরক উদ্ধার, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিয়ানীবাজারের বালিঙ্গা খালে অবৈধভাবে মাছ শিকার, উঠেছে অভিযোগ চায়ের দেশে শীতের আগমন, শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৫.২ ডিগ্রি ২৯ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট হবে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, গোলাপগঞ্জে নিহত ১ পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, ঘোষণায় স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার গোয়াইনঘাট সীমান্তে অস্ত্রসহ ঢুকলেন বিএসএফ সদস্য, আটক করলো বিজিবি নারী ক্রিকেটে সিলেটের সাফল্য, জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক, ৪ জনই শিশু

চায়ের দেশে শীতের আগমন, শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৫.২ ডিগ্রি

চায়ের দেশে শীতের আগমন, শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৫.২ ডিগ্রি

ছবি: সংগৃহীত


চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে ধীরে ধীরে জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরেই জেলার তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ভোরের দিকে হালকা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চা-বাগান ও হাওরবেষ্টিত জনপদ।
 

 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্যের আলো থাকায় শীত কম অনুভূত হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।


এদিকে ভোর ও সন্ধ্যার পর থেকে হালকা হিমেল হাওয়া বইছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। বিশেষ করে চা-বাগান এলাকাগুলোতে ঠান্ডার অনুভূতি তুলনামূলক বেশি।

শীতের আগমনী বার্তায় এরই মধ্যে জেলার হাট-বাজারগুলোতে গরম কাপড়ের বেচাকেনা শুরু হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)