আজ বৃহস্পতিবার | ০১ অক্টোবর ২০২৬

কানাডা থেকে ৩৪০ প্রবাসী থেকে ফেরত আসলেন, তালিকায় আরও ১৩৬৮ জন

কানাডা থেকে ৩৪০ প্রবাসী থেকে ফেরত আসলেন, তালিকায় আরও ১৩৬৮ জন

ছবি: সংগৃহীত


কানাডায় অবৈধভাবে অবস্থারত বিদেশি নাগরিকদের ফেরত পাঠাচ্ছে দেশটির বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। চলতি বছরের প্রথম আট মাসে দেশটি থেকে ৩৪০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বহিষ্কারের এই প্রক্রিয়ায় রয়েছেন আরও ১ হাজার ৩৬৮ বাংলাদেশি।

 

কানাডীয় সংস্থাটির সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। হিসাবটি ৩১ আগস্ট পর্যন্ত।

 

সিবিএসএর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সব মিলিয়ে ১৪ হাজার ৮৯৭ বিদেশি নাগরিকের বহিষ্কার করা হয়েছে। এই তালিকায় সবার শীর্ষে রয়েছে ভারত। দেশটির ৪ হাজার ২২৭ জন নাগরিককে বহিষ্কার করেছে কানাডা।

এরপর এরপর মেক্সিকোর ২ হাজার ২৮২, যুক্তরাষ্ট্রের ৬০১, কলম্বিয়ার ৫৮০, হাইতির ৫৩৫ ও রোমানিয়ার ৪৩৩ জন রয়েছেন। ৩৪০ জন নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

অপসারণের কারণগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছিল অভিবাসন আইন না মানার ঘটনা। আর এই কারণেই আশ্রয়ের আবেদন করা সত্ত্বেও ১২ হাজার ৫ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সিবিএসএ।

 

আশ্রয়প্রার্থী নন এমন আরও ১ হাজার ৭৯৪ জনের ক্ষেত্রেও একই কারণ উল্লেখ করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ৮৯৭ এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ৮৮ জনের অপসারণ হয়েছে।

বহিষ্কারণ আদেশগুলোর মধ্যে ৮ হাজার ৫৭৭টি ছিল ডিপোর্টেশন অর্ডার, ৩ হাজার ৩০৩টি ডিপারচার অর্ডার এবং ৩ হাজার ১৭টি এক্সক্লুশন অর্ডার।

 

এদিকে ৩১ আগস্ট পর্যন্ত কানাডা থেকে অপসারণের প্রক্রিয়ায় ছিলেন মোট ৪৯ হাজার ৫৩৬ জন। এর মধ্যে ভারতের নাগরিক ১০ হাজার ২৯৫ এবং মেক্সিকোর ৬ হাজার ১০২ জন। ১ হাজার ৩৬৮ জন নিয়ে এ তালিকায় বাংলাদেশ অষ্টম।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)