আজ মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬

 শিরোনাম
ইউপি নির্বাচন জানুয়ারি থেকে ৫ ধাপে, তারিখ চুড়ান্ত সিলেটে হামরোগে আরেকজনের প্রাণ গেল, মোট মৃত্যু ১৯১ জনের জুলাই সনদ বাস্তবায়ন না করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না জকিগঞ্জে : মামুনুল হক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর সিলেটের জিন্দাবাজার রিয়েল স্ন্যাক্সকে জরিমানা সিলেট এয়ারপোর্ট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত জকিগঞ্জে ব‍্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় পিটিয়ে জখম বিয়ানীবাজারে যেসব এলাকায় টানা ৭ দিন বিদ্যুৎ বন্ধ থাকবে বড়লেখায় মেয়ের বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন বিয়ানীবাজারের বৃদ্ধা আব্দুর রহমান সুরমা নদীর উপরে নির্মিত হবে ঝুলন্ত সেতু, সংস্কার হবে কিনব্রিজও

সিলেটে হামরোগে আরেকজনের প্রাণ গেল, মোট মৃত্যু ১৯১ জনের

সিলেটে হামরোগে আরেকজনের প্রাণ গেল, মোট মৃত্যু ১৯১ জনের

ছবি: সংগৃহীত


সিলেটে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে এ বছর মৃত্যুর সংখ্যা ১৯১।

 

সোমবার (১২ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়। তারা জানায়, সোমবার সকাল ৮টার আগের ২৪ ঘন্টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম তাবাস্সুম আক্তার, বয়স মাত্র ৪ মাস। সে হবিগঞ্জের বাহুবল থানার সুমন মিয়ার মেয়ে।

 

এ নিয়ে টানা ৬দিন সিলেট বিভাগে হামে শিশু মৃত্যুর ঘটনা ঘটল।

 

তাবাস্সুমসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ১৯১। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।


 
সবচেয়ে বেশী মৃত্যু হয়েছে সিলেট জেলায়- মোট ৭৮ জন। এরপর সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ২৯ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৫ জনের।
 

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৭ জনের হাম শনাক্ত হয়েছে। চলতি বছর মোট শনাক্ত হয়েছেন ১১০২ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪২৯, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৩৫৭ জন।
 

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১২১ জন। তাদের মধ্যে শহিদ শামসুদ্দিনন হাসপাতালে ৬০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮, নর্থ ইস্ট হাসপাতালে ৩, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ২ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন।

 

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন মোট ৫২১ জন।
 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)