আজ মঙ্গলবার | ১০ নভেম্বর ২০২৬

 শিরোনাম
গোলাপগঞ্জে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন, বললেন ‘দায়িত্ব আরও বেড়ে গেল’ সৌদির সঙ্গে হজ চুক্তি স্বাক্ষর, এবার ৫ হাজার বেশি হজযাত্রী যাবেন বাংলাদেশ থেকে জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ছিনতাই একদিনেই এনওয়াইপিডিতে যোগদান, বৈরাগীবাজারের তিন তরুণের নিউইয়র্কে নতুন যাত্রা গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযানে জব্দ ১০ লাখ টাকার বুঙ্গার মাল বাজারে আসছে শীতের সবজি, স্বস্তি ফেরেনি দামে সিলেটে নতুন এমপিওভুক্তির তালিকায় যত শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বড় পরিবর্তন, পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের উদ্যোগ

একদিনেই এনওয়াইপিডিতে যোগদান, বৈরাগীবাজারের তিন তরুণের নিউইয়র্কে নতুন যাত্রা

একদিনেই এনওয়াইপিডিতে যোগদান, বৈরাগীবাজারের তিন তরুণের নিউইয়র্কে নতুন যাত্রা

ছবি: ওমর, আরিফুল ও নাসুম


হোসেন আহমদ নিউইয়র্ক থেকে : নিজস্ব প্রতিবেদক বিশ্ব শহরের প্রাণকেন্দ্র খ‍্যাত নিউইর্য়ক শহরের নিরাপত্তা বাহিনীতে যোগ দিলেন বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকার তিন তরুণ। (৯ নভেম্বর) সোমবার বিশ্বখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক জমকালো প্রোমোশন অনুষ্ঠানের মাধ্যমে তাদের নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। 

 

আরিফুল, নাসিম ও ওমর এই তিনজন পুলিশে যোগদানে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে পুলিশে কর্মরত কর্নেল বিলাল উদ্দিন লিখেন আমি অত্যন্ত গর্বিত ও আশাবাদী যে, নতুন এই তিন পুলিশ কর্মকর্তাসহ আমাদের প্রিয় বৈরাগীবাজার এলাকার মোট আটজন পুলিশ কর্মকর্তা এখন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (NYPD) বিভিন্ন রেঙ্কে কর্মরত আছেন।

 

পুলিশ বাহিনী ছাড়াও, আমাদের এলাকার আরও কয়েকজন তরুণ ‘ডিপার্টমেন্ট অফ কারেকশন’-এ এবং ‘ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট’ হিসেবে যোগ দিয়েছেন। ইনশাআল্লাহ, অদূর ভবিষ্যতে আরও অনেকে এই পথে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

 

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি বৈরাগীবাজারের তরুণ প্রজন্মের জন্য একটি নতুন অধ্যায় ও নতুন পথের সূচনা। তাদের এই অর্জন প্রমাণ করে যে, কঠোর পরিশ্রম, নিষ্ঠা, দৃঢ় সংকল্প এবং সঠিক দিকনির্দেশনা থাকলে আমাদের তরুণ প্রজন্ম বড় বড় সুযোগ অর্জন করতে পারবে এবং আমেরিকান সমাজে নিষ্ঠা ও যোগ্যতার পরিচয় দিতে পারবে।

আরিফুল, নাসিম এবং ওমরকে অভিনন্দন! আমি তোমাদের তিনজনের নতুন কর্মজীবনের জন্য শুভকামনা জানাই। তোমরা যেন সম্মান, সততা ও নিষ্ঠার সাথে নিউ ইয়র্ক সিটির জনগণের সেবা করতে পারো। আল্লাহ তোমাদের কর্মজীবনে বরকত দান করুন এবং এই গুরুত্বপূর্ণ যাত্রাপথে তোমাদের সঠিক পথে পরিচালিত করুন। আমীন। 

 

বৈরাগীবাজারের তিন তরুণ পুলিশে যোগদানে পরিবার ও নিউইয়র্কের বসবাসরত কমিউনিটির মধ‍্যে আনন্দ বিরাজ করছে। তারা যেন তাঁদের দায়িত্ব, কর্মস্থলে নিষ্ঠা ও সততা সাথে পালন করে নিউইর্য়ক ও দেশের সুনাম অর্জন করতে পারেন সকলে এই কামনা করেছেন। 

সদ্য পুলিশে যোগদানকারীরা হলেন আরিজখাঁটিল্লা গ্রামের আজিজুর রহমনের সর্বকনিষ্ঠ পুত্র মনসুর আলম নাসিম, খশির সড়ক ভাংণীর আব্দুল মতিনের পুত্র মোহাম্মদ ওমর, খশির বন্দ (কইরবন্দ) গ্রামের সুনাহর আলীর পুত্র আরিফুল ইসলাম। 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)