ছবি: সংগৃহীত
বিয়ানীবাজার উপজেলার থানা বাজার এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক সিএনজিচালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার ভোরে শ্যামলী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে সজোরে ধাক্কা দেয়।
এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত সিএনজিচালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে সংঘর্ষের পর বাসটি ঘটনাস্থলেই রেখে শ্যামলী পরিবহনের চালক পালিয়ে যান।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.