আজ শুক্রবার | ২০ নভেম্বর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বিয়ানীবাজারে শ্যামলী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত বিয়ানীবাজারে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মীসহ আটক ৯ সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার জৈন্তাপুর সীমান্তে বিস্ফোরক উদ্ধার, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিয়ানীবাজারের বালিঙ্গা খালে অবৈধভাবে মাছ শিকার, উঠেছে অভিযোগ চায়ের দেশে শীতের আগমন, শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৫.২ ডিগ্রি ২৯ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট হবে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, গোলাপগঞ্জে নিহত ১

বিয়ানীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিয়ানীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিয়ানীবাজার পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ‘করব কাজ, গড়ব দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পৌরশহরে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

 

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, যুবদল নেতা ফাহিম শাকিল অপু, রুহেল আহমদ প্রমুখ।

 

 

 

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্য চালানোর চেষ্টা করছে। শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা বরদাশত করা হবে না।

নেতারা আরও বলেন, দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চায় না। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তারা।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)