আজ শনিবার | ২১ মার্চ ২০২৬

 শিরোনাম
সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ইয়াবা, মদসহ ৩ জন ও সাজা পরোয়ানার অপর আরেকজন গ্রেফতার বিয়ানীবাজারে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় তসবিহ সহ পুরস্কৃত শিশু- কিশোর ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায় এবারের ঈদে সিলেটে ১০ লক্ষাধিক পর্যটক সমাগমের আশা

বৈরাগীবাজারে গলায় ফাঁস দেওয়া তরুণীর মরদেহ উদ্ধার

বৈরাগীবাজারে গলায় ফাঁস দেওয়া তরুণীর মরদেহ উদ্ধার

ছবি: প্রতীকী


বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারের খশির এলাকায় ১৭ বছরের এক তরুণীর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি গ্রামের বশর মিয়ার পরিবারে এ ঘটনা ঘটে। নিহত তামান্না বেগম ওই পরিবারে গৃহপরিচারিকার কাজ করতো। সে মুড়িয়া ইউনিয়নের সারোপার গ্রামের মানিক মিয়ার মেয়ে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্ত শেষে মরদেহ দাফন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী বলেন, আত্মহত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)