আজ রবিবার | ২২ মার্চ ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আটক সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ইয়াবা, মদসহ ৩ জন ও সাজা পরোয়ানার অপর আরেকজন গ্রেফতার বিয়ানীবাজারে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় তসবিহ সহ পুরস্কৃত শিশু- কিশোর ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়

বিয়ানীবাজারে প্রাথমিকে বই এসেছে শতভাগ, শীঘ্রই স্কুলে স্কুলে বিতরণ শুরু

বিয়ানীবাজারে প্রাথমিকে বই এসেছে শতভাগ, শীঘ্রই স্কুলে স্কুলে বিতরণ শুরু

২০২৬ শিক্ষাবর্ষের জন্য বিয়ানীবাজার উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১ লাখ ১৬ হাজার পাঠ্যবইয়ের চাহিদা নির্ধারণ করা হয়েছিল। এবার সেই চাহিদা অনুযায়ী শতভাগ বই নভেম্বরের মাঝামাঝি সময়ে উপজেলায় পৌঁছেছে। বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবেন।

শিক্ষা অফিস জানায়, বইগুলো বর্তমানে উপজেলা পর্যায়ে সংরক্ষিত, এবং খুব শিগগিরই স্কুলে স্কুলে পৌঁছে দেওয়া হবে। এতে শিক্ষার্থীরা সময়মতো নতুন বই হাতে পেয়ে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু করতে পারবে।

 

উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, সরকারের বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করছে।

বিগত ২০১০ সাল থেকে সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে আসছে, যা দেশের শিক্ষাব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)