আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

সিলেটে পরিত্যক্ত অবস্থায় পিস্তল দুটি দেশীয় অস্ত্র উদ্ধার

সিলেটে পরিত্যক্ত অবস্থায় পিস্তল দুটি দেশীয় অস্ত্র উদ্ধার

সিলেটে পরিত্যক্ত অবস্থায় পিস্তল সদৃশ দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৯। এ নিয়ে গত ৫ আগস্ট ২০২৪ থেকে এখন পর্যন্ত র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অভিযান চালিয়ে ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড এবং আটটি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করেছে সংস্থাটি।

র‌্যাব জানায়, শনিবার (২৯ নভেম্বর) ভোর প্রায় আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল জৈন্তাপুর থানার লক্ষীপ্রসাদ ফেরিঘাট এলাকার রশিদ ফিল্ড খেলার মাঠ সংলগ্ন একটি ক্লাবঘরের বারান্দায় অভিযান চালায়। সেখানে আবর্জনার স্তুপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল সদৃশ দেশীয়ভাবে তৈরি দুটি অস্ত্র উদ্ধার করা হয়। 

 

র‌্যাব বলছে, প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে এগুলো নাশকতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

 

উদ্ধার করা দেশীয় অস্ত্র দুটি জিডি মূলে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ জানিয়েছে। সংস্থাটি আরও জানায়, সিলেট অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)