আজ মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬

 শিরোনাম
ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত মরম আলী গ্রেপ্তার সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা সৌরবিদ্যুতে চার্জ বাধ্যতামূলক: নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা সিলেটে ট্রিপল মার্ডার: বাবা-মা’র নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাইছেন চার সন্তান সিলেটে ট্রিপল মার্ডারের বাবুল মিয়া ৪ দিনের রিমান্ডে কুলাউড়ায় শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করে গ্রেপ্তার, কে এই জান্নাতুল বিয়ানীবাজারে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে হেল্পারের মর্মান্তিক মৃত্যু অস্ট্রেলিয়াকে চারদিনে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস লিখল বাংলাদেশ গোয়াইনঘাটে ভাইয়ের দায়ের কোপে ভাই নিহত, পুত্র গ্রেপ্তার

বাজারে নতুন নোট ছাড়ল বাংলাদেশ ব্যাংক

বাজারে নতুন নোট ছাড়ল বাংলাদেশ ব্যাংক

'বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ মে) থেকে এসব নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু শুরু হয়েছে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটগুলো ইস্যু করা হবে।

 

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সই সংবলিত থাকবে। এর আগে প্রচলনে আসা একই সিরিজের ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটও পর্যায়ক্রমে গভর্নরের সই ইস্যু করা হবে।

 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটগুলোর রং, আকৃতি, ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও বৈধ এবং চালু থাকবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)