আজ রবিবার | ০৪ অক্টোবর ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাটে প্রায় ৪ কেজি ভারতীয় জিরাসহ ২ যুবক আটক সিলেটে ফেসবুকে পোস্ট নিয়ে যুবক খুন, দুই পক্ষের সংঘর্ষ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে লাখ লাখ টাকার পণ্য উদ্ধার জুমার দিনের বরকত লাভে যে ১৫ আমল করবেন জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কের পাশে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ কানাডা থেকে ৩৪০ প্রবাসী থেকে ফেরত আসলেন, তালিকায় আরও ১৩৬৮ জন আপন ভাতিজিকে ধর্ষণ মামলায় লক্ষ্মীপুর থেকে অভিযুক্ত চাচা হাসান গ্রেফতার মৌলভীবাজারের রাজনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

গোয়াইনঘাটে প্রায় ৪ কেজি ভারতীয় জিরাসহ ২ যুবক আটক

গোয়াইনঘাটে প্রায় ৪ কেজি ভারতীয় জিরাসহ ২ যুবক আটক

ছবি: সংগৃহীত


সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ৩,৬০০ কেজি ভারতীয় চোরাই জিরাসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, (২ অক্টোবর) শুক্রবার রাত দশটার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোয়াইনঘাটের কামাইদ এলাকায় অভিযান চালায়। এসময় চোরাচালানকৃত ১২০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করে দলটি।

অভিযানে চলাকালে চোরাচালানে জড়িত ২ যুবককে আটক করে গোয়েন্দারা। আটককৃতরা হলেন, মো. আল- আমিন ও ইমন আহমদ। তারা গোয়াইনঘাট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত জিরার বাজার মূল্য আনুমানিক ৩৬,০০,০০০ (ছত্রিশ লাখ) টাকা। এছাড়াও, জব্দ করা হয় এ কাজে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যান। 

এ বিষয়ে সিলেটের গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)