আজ বুধবার | ১৮ নভেম্বর ২০২৬

 শিরোনাম
২৯ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট হবে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, গোলাপগঞ্জে নিহত ১ পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, ঘোষণায় স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার গোয়াইনঘাট সীমান্তে অস্ত্রসহ ঢুকলেন বিএসএফ সদস্য, আটক করলো বিজিবি নারী ক্রিকেটে সিলেটের সাফল্য, জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক, ৪ জনই শিশু ৈন্তাপুরসহ নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনে অনুমোদন বড়লেখায় ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য জাহেদ গ্রেপ্তার বিপর্যয় কাটিয়ে হৃদয়ের সেঞ্চুরি, দিন শেষে বাংলাদেশে বড় রান কানাইঘাট কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

নারী ক্রিকেটে সিলেটের সাফল্য, জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন

নারী ক্রিকেটে সিলেটের সাফল্য, জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন

ছবি: সংগৃহীত


১৫তম নারী জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) কক্সবাজারে অনুষ্ঠিত লিগের ২৮তম ম্যাচে রাজশাহী বিভাগকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে সিলেটের মেয়েরা। ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সিলেটের আয়শা আক্তার জুনিয়র।

ম্যাচের আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট বিভাগ। দলের অধিনায়ক ছিলেন সুলতানা খাতুন। উইকেটকিপারের দায়িত্ব পালন করেন শিবানী রানী।

সিলেট দলের অন্য খেলোয়াড়দের মধ্যে ছিলেন শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া আক্তার সুবর্ণা, আয়শা আক্তার (জুনিয়র), সুমি আক্তার, হেপি আলম, অদ্রিতা নওয়াশির, সামিহা আক্তার, নুসরাত জাহান, কুলসুমা আক্তার, আফিয়া হুমাইরা আনাম প্রত্যাশা, রাবেয়া খাতুন, খুকুমনি ও মরজিনা আক্তার মিম।

সিলেট দলের টিম ম্যানেজার ছিলেন সেলিনা আক্তার চৌধুরী।

অন্যদিকে রাজশাহী বিভাগের অধিনায়ক ছিলেন শারমিন সুলতানা। সহ-অধিনায়ক ও উইকেটকিপারের দায়িত্বে ছিলেন ফারজানা আক্তার লিসা।

রাজশাহী দলের অন্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, রিতু মনি, সাথি রানি বর্মন, আনিসা আক্তার শোভা, ফোয়ারা বেগম, লেকি চাকমা, জান্নাতুল ফেরদৌস ইশা, তিথি দাস অর্পনা, শিরিনা খাতুন, মিম খাতুন, বৃষ্টি দাস, মাসুমা খাতুন শাপলা, রুমানা আহমেদ (জুনিয়র), মেঘলা আক্তার ও মাহেরি শরাফত শুকরিয়া।

ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মঞ্জুর রহমান

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)