আজ শুক্রবার | ২০ নভেম্বর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বিয়ানীবাজারে শ্যামলী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত বিয়ানীবাজারে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মীসহ আটক ৯ সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার জৈন্তাপুর সীমান্তে বিস্ফোরক উদ্ধার, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিয়ানীবাজারের বালিঙ্গা খালে অবৈধভাবে মাছ শিকার, উঠেছে অভিযোগ চায়ের দেশে শীতের আগমন, শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৫.২ ডিগ্রি ২৯ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট হবে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, গোলাপগঞ্জে নিহত ১

চায়ের দেশে শীতের আগমন, শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৫.২ ডিগ্রি

চায়ের দেশে শীতের আগমন, শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৫.২ ডিগ্রি

ছবি: সংগৃহীত


চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে ধীরে ধীরে জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরেই জেলার তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ভোরের দিকে হালকা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চা-বাগান ও হাওরবেষ্টিত জনপদ।
 

 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্যের আলো থাকায় শীত কম অনুভূত হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।


এদিকে ভোর ও সন্ধ্যার পর থেকে হালকা হিমেল হাওয়া বইছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। বিশেষ করে চা-বাগান এলাকাগুলোতে ঠান্ডার অনুভূতি তুলনামূলক বেশি।

শীতের আগমনী বার্তায় এরই মধ্যে জেলার হাট-বাজারগুলোতে গরম কাপড়ের বেচাকেনা শুরু হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)