আজ শুক্রবার | ০৭ আগস্ট ২০২৬

 শিরোনাম
সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত সিলেটে যে বেকারীতে প্রশাসনের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা চাঞ্চল্যকর শিশু ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় জাকিরকে মৃত্যুদণ্ড জৈন্তাপুরে গভীর রাতে ব‍্যাংক কর্মকর্তার বাড়িতে ডুগে চুরি, লক্ষাধিক টাকার মালামাল চুরি বিয়ানীবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত সিলেটে জুলাই শহীদদের স্মরণে প্রশাসনসহ বিভিন্ন মহলের শ্রদ্ধা নিবেদন ৪ আগস্ট গোলাপগঞ্জে ৬ হত্যা: দুই বছর পরও থামেনি স্বজনদের কান্না ‘ধর্ষণ করেন’ স্কুল ছাত্রীকে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, সালিশে যে সাজা সিলেটে ডিবি পরিচয়ে কিশোরকে তুলে নেওয়ার চেষ্টা, স্থানীয়দের বাধায় ব্যর্থ বিয়ানীবাজার সরকারী কলেজের সাবেক প্রফেসর মো. শহীদুল আলম সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান

ঘরে ডেকে সাড়ে নিয়ে তিন বছরের শিশুকে ধর্ষণ

ঘরে ডেকে সাড়ে নিয়ে তিন বছরের শিশুকে ধর্ষণ

মাদারীপুরের রাজৈরে ঘরে ডেকে সাড়ে তিন বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। রোববার দুপুরে নির্যাতিতা মেয়েটিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের পলাশ সরকারের ছেলে চন্দন সরকার মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি শিশুটির মা টের পেলে ঘরের দরজা খুলে পালিয়ে যায় চন্দন। পরে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়।

পুলিশের পরামর্শে রোববার দুপুরে মেয়েটিকে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে সেখান থেকে গিয়ে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয় ওই শিশু। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি আসামি।

মেয়েটির বাবা বলেন, কৌশলে চন্দন তার ঘরে শিশুটিকে ডেকে নেয়। পরে ধর্ষণ করে। এই কর্মকাণ্ড কিছুতেই মেনে নিতে পারছি না। এ ঘটনার কঠিন বিচার দাবি করছি।

কয়েকজন প্রতিবেশী জানান, ঘটনার পর চন্দন ও তার পরিবারের লোকজন পালিয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আসাদুজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে এক শিশুকে তার পরিবার হাসপাতালে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল টিম গঠনের পর রিপোর্ট প্রদান করা হবে।

রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় রাজৈর থানায় মামলা করেছে মেয়েটির পরিবার। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সংগৃহীত 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)