আজ শুক্রবার | ২০ নভেম্বর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বিয়ানীবাজারে শ্যামলী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত বিয়ানীবাজারে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মীসহ আটক ৯ সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার জৈন্তাপুর সীমান্তে বিস্ফোরক উদ্ধার, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিয়ানীবাজারের বালিঙ্গা খালে অবৈধভাবে মাছ শিকার, উঠেছে অভিযোগ চায়ের দেশে শীতের আগমন, শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৫.২ ডিগ্রি ২৯ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট হবে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, গোলাপগঞ্জে নিহত ১

বিয়ানীবাজারের বালিঙ্গা খালে অবৈধভাবে মাছ শিকার, উঠেছে অভিযোগ

বিয়ানীবাজারের বালিঙ্গা খালে অবৈধভাবে মাছ শিকার, উঠেছে অভিযোগ

ছবি: সংগৃহীত


বিয়ানীবাজারের বালিঙ্গা খালে অবৈধভাবে মাছ শিকার চলছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। গত কয়েকদিন থেকে উপজেলার মুড়িয়া হাওর দিয়ে প্রবহমান এই খালে অবৈধভাবে বাঁধ দিয়ে তলদেশ শুকিয়ে মাছ শিকার চলছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয় প্রায় ৩ শতাধিক লোকের স্বাক্ষরসহ এ ধরনের একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেয়া হয়েছে।

জানা যায়, দেশের অন্যতম মুড়িয়া হাওরের মৎস্য সম্পদের দ্বার উন্মোচন ও চাষাবাদের প্রতিবন্ধকতা দূর করতে সরকারি উদ্যোগে গত ২-৩ বছর থেকে খালটি খনন করা হচ্ছে। কিন্তু চলমান শুষ্ক মৌসুমে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে মাছ শিকার করছে। তারা খালের উপর আড়াআড়ি বাঁধ দেয়ার পাশাপাশি তলদেশ শুকিয়ে ফেলেছে। এতে মৌসুমী চাষাবাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। আবেদনে সাবেক ইউপি চেয়ারম্যান মো: আবুল খায়ের, অহিদুর রেজা, রুহুল আমিন, আলী খান, ইসলাম উদ্দিন, আব্দুল ওয়াহিদ মেম্বারসহ ৩১৩ ব্যক্তি স্বাক্ষর করেন।

 

সূত্র জানায়, অভিযোগ প্রাপ্তির পর ইউএনও’র নির্দেশে সরজমিন তদন্তে ওই খালে ৮টি বাঁধ পাওয়া গেছে মর্মে দেখা এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়াও খালের প্রায় ২ কিলোমিটার অংশ যথাযথ উপায়ে খনন করা হয়নি বলে জানানো হয়। বিয়ানীবাজার উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার মো: দেলোয়ার হোসেন ইউএনও কার্যালয়ে এমন প্রতিবেদন দাখিল করেন।

 

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার বলেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)