আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

কুলাউড়ায় ভিডিও রেকর্ড চালু রেখে যুবকের আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য

কুলাউড়ায় ভিডিও রেকর্ড চালু রেখে যুবকের আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনসুর গ্রামে এক যুবকের আত্মহত্যাকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ফাঁস দেওয়ার আগে তিনি নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু রেখে মৃত্যুর সেই মুহূর্ত ধারণ করেন বলে জানা গেছে।

 
 

রবিবার (৯ নভেম্বর) রাতে নিজ কক্ষে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন স্বপন। 

 

নিহত যুবকের নাম স্বপন আহমেদ (২৮)। তিনি কুলাউড়ার মনসুর গ্রামের বাসিন্দা। 

 

পারিবারিক সূত্রে জানা যায়, স্বপনের দুইজন স্ত্রী থাকলেও কেউই তার সঙ্গে বসবাস করতেন না। মা ছাড়া ঘরে আর কেউ ছিল না। রবিবার (৯ নভেম্বর) রাতে নিজ কক্ষে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন স্বপন। কিছুক্ষণ পর তার মা বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের ডাকেন। পরে খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ‘আমরা ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছি। আত্মহত্যার আগে তিনি নিজের ফোনে ভিডিও রেকর্ড চালু রেখেছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)